ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নিরপরাধ কেউ যেন হয়রানির স্বীকার না হন : পিবিআই প্রধান বনজ কুমার

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অ্যাডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদার বলেছেন, পিবিআই গঠনের মুল উদ্দেশ্য মামালার সঠিক ও নির্ভুল তদন্ত করা। গঠনের উদ্দেশ্যে সফলভাবে বাস্তবায়নের জন্যই পিবিআই সারাদেশে সম্পূর্ণ চাপমুক্ত থেকে সঠিক তদন্ত করে যাচ্ছে। আর এ কারণেই সকল স্তরের মানুষের কাছে পিবিআই অন্যতম আস্থার জায়গায় পরিণত হয়েছে।


তিনি পিবিআইকে এই আস্থা ধরে রাখার আহবান জানিয়ে বলেন, নিরপরাধ কেউ যেন হয়রানির স্বীকার না হন এবং ন্যায় বিচার হতে কেউ বঞ্চিতও না হন সে বিষয়ে সব সময় সকলকে সতর্ক থাকতে হবে।


গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ পিবিআই কার্যালয় পরিদর্শন ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


মতবিনিময় সভায় তিনি পিবিআই অফিসে আগত দর্শনার্থী, নারী ও শিশু এবং ভিকটিমদের প্রতি আন্তরিক ও সহানুভূতিশীল হওয়ার নির্দেশনা প্রদান করেন। মামলা তদন্তে সততা, নিষ্ঠা, মামলার সঠিক রহস্য উদ্ঘাটন পূর্বক মামলার গুনগত মান ধরে রাখা এবং সঠিক ও নির্ভুল তদন্ত রিপোর্ট প্রদান করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন।


এছাড়াও ক্লুলেস মামলা রহস্য উদ্ঘাটনে বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং তদন্তে দীর্ঘসূত্রিতা পরিহার করার নির্দেশ প্রদান করেন। মতবিনিময় সভা শেষে তিনি পিবিআই সিরাজগঞ্জ জেলা অফিস ভবন, ব্যারাক ভবন এবং হাজতখানা পরিদর্শন করেন।


উল্লেখ্য, মতবিনিময় সভায় পিবিআই রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. সুজায়েত ইসলাম ও সিরাজগঞ্জ পুলিশ সুপার রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑